০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

‘বাংলার মাটিতে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বাংলার মাটিতে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না। শনিবার, ২১ জানুয়ারি রাজধানীর কামরাঙ্গীরচরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি অস্তিত্ব টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে বৈশ্বিক সংকট মোকাবিলা করছে। মানুষ কিছুটা কষ্টে আছে। তবে, এ সংকট কেটে যাবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, একটি গোষ্ঠী দ্রব্যমূল্য নিয়ে মিথ্যাচার করছে। তারা দেশকে ধ্বংস করতে চায়। কিন্তু সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চায়।

কামরুল ইসলাম বলেন, বিএনপি জঙ্গিগোষ্ঠীকে মদদ দিয়ে মাঠে নামানোর চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ আজ বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাদের সব আস্ফালন আওয়ামী লীগ ব্যর্থ করে দেবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

‘বাংলার মাটিতে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না’

প্রকাশিত : ০২:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩