০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ থেকে ট্রেনযোগে রাজশাহীর মহাসমাবেশে যাবে

আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশটি আগামী ২৯ জানুয়ারি রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।

এদিকে মহাসমাবেশে অংশ নিতে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন। ওই দিনে তার নির্বাচনী এলাকা থেকে ১৫ বগির একটি ট্রেনের ব্যবস্থা করেছেন তিনি। স্থানীয় সিরাজগঞ্জ বাজার রেল স্টেশন থেকে সকাল ৯টায় ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি যাবার পথে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে ১৫ মিনিট বিরতি দেবে। সেখানে ওই এলাকার নেতাকর্মীদের ট্রেনে ওঠার সুযোগ থাকবে। পরবর্তীতে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে।

এদিকে জনসভা শেষে আবার দলীয় কর্মীদের নিয়ে একই ট্রেনে সিরাজগঞ্জে ফিরে আসবে। ঐতিহাসিক সমাবেশকে সফল করতে সিরাজগঞ্জ জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী শাহাদত হোসেন ফিরোজী বলেন, স্থানীয় এমপি ডা. মিল্লাত মুন্নার ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন প্রশংসনীয়।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না জানান, ঐতিহাসিক সমাবেশ সফল করার জন্য, আমি এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। প্রয়োজনে ট্রেনের বগি আরও বৃদ্ধি করা হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

লালমনিরহাটে শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ফুটো হয়ে গেছে টিনের চাল

প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ থেকে ট্রেনযোগে রাজশাহীর মহাসমাবেশে যাবে

প্রকাশিত : ১১:২৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩