১২:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম (৫৫) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার, ২৩ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে গাংনীর মালসাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে ওই শিক্ষিকা গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে রূপকল্প ২০২১ প্রশিক্ষণের জন্য আসছিলেন। এ ঘটনায় শিক্ষিকা শামীমার স্বামী ফিরোজ আহমেদ আহত হন। নিহত শামীমা ইসলাম গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক।

স্থানীয়রা জানায়, নিহত শামীমা ইসলাম তাঁর স্বামী ফিরোজ আহমেদের সঙ্গে মোটরসাইকেলে মালসাদহ ব্রীজ সংলগ্ন শোভা মটরস অ্যান্ড মেশিনারিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামীমা। ঘটনার পরপরই ড্রাম ট্রাকসহ পালিয়ে যায় চালক ও তার সহযোগী। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল নিহত শামীমা ইসলাম ও আহত ফিরোজ আহমেদকে উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।’

বিজনেস বাংলাদেশ/ হাবিব

মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে বিএনপির সাংগঠনিক সভা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

প্রকাশিত : ১২:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩