০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

জাতিসংঘে ভোটদানে বিরত থাকায় ঢাকাকে মস্কোর ধন্যবাদ

যুদ্ধ বন্ধ করে রাশিয়াকে ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আনীত রেজুলেশনে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। শুক্রবার রাতে এক টুইটবার্তায় ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস এ ধন্যবাদ জানায়। টুইটে বলা হয়, ভোটদানে বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।

এর আগে বৃহস্পতিবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবে ভোটাভুটিতে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল।

প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪১টি। ইউক্রেন, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর প্রায় সবাই অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আর প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে সাতটি। এই সাতটি দেশ হলো- রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, মালি, ইরিত্রিয়া ও নিকারাগুয়া।
প্রস্তাবটিতে ভোটদানে বিরত থাকা উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো- বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আলেজেরিয়া, বলিভিয়া, ইরান, কিউবা, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

জাতিসংঘে ভোটদানে বিরত থাকায় ঢাকাকে মস্কোর ধন্যবাদ

প্রকাশিত : ০৭:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩