০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

শেখ হাসিনাকে জনগণ আবারও ক্ষমতায় আনবে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে জনগণ আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে। শনিবার, ১ এপ্রিল রাজধানীর কামরাঙ্গীরচরে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচন কমিশন মানে না, আইন মানে না। রাজপথেই বিএনপিকে মোকাবিলা করা হবে। তারা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশ নেবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, জনদুর্ভোগ সৃষ্টির জন্য বিএনপি রমজান মাসে আন্দোলন কর্মসূচি দিয়েছে। গণতন্ত্রের ভাষায় কথা না বলে তারা ফ্যাসিস্ট কায়দায় কথা বলছে। বিএনপির জনসম্পৃক্ততা নেই।

কামরুল ইসলাম বলেন, বিএনপি নামক দলটির জন্মই হত্যা-ষড়যন্ত্রের মধ্য দিয়ে। যখন বাংলাদেশ বিশ্বে একটা সম্মানজনক অবস্থান পৌঁছেছে, তখন একাত্তরের দোসররা ষড়যন্ত্র শুরু করেছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

শেখ হাসিনাকে জনগণ আবারও ক্ষমতায় আনবে

প্রকাশিত : ০৩:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩