০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বান্দরবানে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৮

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার, ৭ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে গোলাগুলির পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রোয়াংছড়ি থানায় নিয়ে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার, ৭ এপ্রিল দুপুরের দিকে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের খানতাম পাড়া এলাকায় পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএ) এর সাথে অস্ত্রধারীদের গোলাগুলি হয়েছে।এ ঘটনায় জলপাই রঙের পোশাক পরিহিত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই বম জনগোষ্ঠীর বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, কুকি চীন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএ) সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ৭ জনকে হত্যার কথা স্বীকার করেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির খাং বম, বয়রেম বম, জাহিম বম, লাল লিয়ান বম, লালঠা জার বম। তবে অন্যদের নাম পাওয়া যায়নি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, রুমা-রোয়াংছড়ি অভ্যন্তরীণ সড়কের খানতাম পাড়া এলাকায় পাহাড়ের গহীনে লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

বান্দরবানে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৮

প্রকাশিত : ০২:৩৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩