০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক, অবাধ নির্বাচন নিয়ে আলোচনা

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতা। বৈঠকের ব্যাপারে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।

আজ সকালে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ঘণ্টাখানেক অবস্থানের পর বাসা থেকে বেরিয়ে যান তারা। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি বৈঠকে অংশ নেয়া বিএনপির কোন নেতা।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক, অবাধ নির্বাচন নিয়ে আলোচনা

প্রকাশিত : ০৪:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩