০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

মুসলিম উম্মাহর কাছে শবে কদর অত্যন্ত ফজিলতপূর্ণ: রওশন এরশাদ

পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, শবে কদর মুসলিম উম্মাহর কাছে অত‌্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। মঙ্গলবার, ১৮ এপ্রিল শবে কদর উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, মহান আল্লাহ তায়ালা শবে কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়।

তিনি বলেন, শবে কদরের এ রাতে আল্লাহর প্রেমে সিক্ত হওয়া, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত অর্জনের এক বিশেষ সুযোগ রয়েছে। পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন মহান আল্লাহ। মাহে রমজানের এ রাতেই মানবজাতির জন্য সার্বিক দিকনির্দেশনা, কল্যাণ ও তাদের পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে আল্লাহ তায়ালা পবিত্র কোরআন নাজিল করেছেন। তাই শবে কদর মুসলিম উম্মাহর কাছে গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অনেক বেশি।

রওশন এরশাদ বলেন, পবিত্র এ রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা যেন মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত। দেশ, জনগণ ও বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানান তিনি।

তিনি শবে কদরের গুরুত্ব অনুধাবন করে সবাইকে মানুষের কল্যাণ ও দেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

মুসলিম উম্মাহর কাছে শবে কদর অত্যন্ত ফজিলতপূর্ণ: রওশন এরশাদ

প্রকাশিত : ০১:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩