০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে শেষ‌ ঈদের নামাজ আদায়

মো. আবদুল হামিদ দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শেষ ঈদের নামাজ আদায় করেছেন ।

শনিবার, ২২ এপ্রিল রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন তিনি।

নামাজ শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ঈদগাহে মুসল্লিদের সঙ্গে সংক্ষিপ্ত ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে নারীদের ঈদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। নামাজের মাঠ ও এর আশপাশে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঈদের জামাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন ফরিদপুরী।

রাষ্ট্রপতি আবদুল হামিদ রোববার বেলা ১১টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার কার্যালয়ের দায়িত্ব হস্তান্তর করবেন। সে হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে জাতীয় ঈদগাহে আবদুল হামিদের এটিই শেষ ঈদের জামাতে অংশগ্রহণ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

রাষ্ট্রপতি হিসেবে শেষ‌ ঈদের নামাজ আদায়

প্রকাশিত : ০৭:২১:২২ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩