০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

মরিশাসের প্রেসিডেন্ট ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা করলেন

মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন সস্ত্রীক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। মন্দিরে তারা প্রার্থনাও করেছেন। শুক্রবার, ১২ মে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান মরিশাসের প্রেসিডেন্ট। এ সময় মরিশাসের প্রেসিডেন্টকে মন্দিরে স্বাগত জানানো হয়। পৃথ্বীরাজ সিং রূপন ও তার স্ত্রী মন্দিরে প্রসাদ গ্রহণ করেন। পরিদর্শনের সময় মন্দির কর্তৃপক্ষ পৃথ্বীরাজ সিং রূপনকে একটি উত্তরীয় দিয়ে অভ্যর্থনা জানান। একই সঙ্গে ‘ঢাকেশ্বরী মা’-এর প্রতিরূপ ডিজাইন করা একটি ক্রেস্ট উপহার দেন।

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চট্টোপাধ্যায়, মহানগর সার্বজনীন পূজা কমিটির রমেন মণ্ডল, প্রবীণ নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, স্বপন সাহা, সুব্রত চৌধুরী, বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত ও জয়ন্ত কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।

মরিশাসের প্রেসিডেন্ট ৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে ১১ মে চারদিনের সফরে ঢাকায় এসেছেন। এটিই মরিশাসের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। সফর শেষে ১৪ মে তিনি ঢাকা ছাড়বেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

মরিশাসের প্রেসিডেন্ট ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা করলেন

প্রকাশিত : ০২:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩