০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার

জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৫ মে) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে রবিবার (১৪ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কারের দাবি ওঠে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

সংসদীয় কমিটির সভাপতি হলেন পাবনা-২ আসনের এমপি সেলিম রেজা হাবিব

জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার

প্রকাশিত : ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩