সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার বিকালে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আয়োজিত নাগরিক সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন। আরিফুল হক চৌধুরী এর আগে হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারত করে নাগরিক সভায় যোগ দেন। বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকের উপস্থিতিতে মেয়র আরিফ বলেন, বেগম খালেদা, তারেক রহমান, নগরবাসীসহ সবার মতামতের ভিত্তিতে তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে না, এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
সিলেটে নাগরিক সভায় ঘোষণা নির্বাচন করবেন না আরিফ
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৬:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- 65
ট্যাগ :
জনপ্রিয়




















