০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ১০ জন আহত

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রায় দশ জন আহত হয়েছেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। মঙ্গলবার, ৬ জুন কুমিল্লা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল থেকে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিরেধী পক্ষ চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন। মঙ্গলবার সকালে উপজেলায় মিজানুরের পক্ষ একটি শোডাউনের আয়োজন করে। পরে একই দিন সকালে শোডাউন ঠেকাতে মোড়ে মোড়ে অবস্থান নেন মুজিবুল হকের অনুসারীরা। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে যায়।

চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, মঙ্গলবার সকালে আহতদের হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার (এএসপি) (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষই মহাসড়ক ছেড়ে চলে গেছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ১০ জন আহত

প্রকাশিত : ০১:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩