০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ফল যাই হোক মেনে নেবেন খোকন, ফয়জুল না

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত ফলাফল যাই হোক মেনে নেওয়ার কথা জানিয়েছেন । কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে ফলাফল মেনে নেওয়ার প্রশ্নই আসে না বলে জানান ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

সোমবার, ১২ জুন সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বরিশাল কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে এসব কথা বলেন খোকন সেরনিয়াবাত। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক।

নির্বাচিত না হলে বরিশালবাসীর পাশে থাকবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই বরিশালবাসীর পাশে থাকবো। এ বরিশাল এসেছি আর যাবো না।

এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ‌্য না হলে ভোটের ফলাফল মেনে নেওয়ার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। সকালে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আমরা আন্দোলন করবো। আদালতের দ্বারস্থ হবো। বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে মানুষ এবার অন্তত ভোট দেওয়ার একটি পরিবেশ পেয়েছে। আর ভোটাররা ভোট দিতে পারলে হাতপাখা সর্বোচ্চ ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে বিশ্বাস করছি। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ফল যাই হোক মেনে নেবেন খোকন, ফয়জুল না

প্রকাশিত : ০৩:১১:২২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩