১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে : তথ্যমন্ত্রী

বিএনপি বেগম খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আসলে বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে। একজন মানুষের স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা যায়। সেটির উদাহরণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতাকর্মীদের বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কর্থাবার্তা। তারা বেগম খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছেন। এটি খালেদা জিয়ার জন্য চরম অপমানজনক। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলতে চাই, দয়া করে বেগম জিয়ার স্বাস্থ্যকে রাজনীতির পণ্য বানাবেন না।

বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। কংগ্রেসম্যানদের চিঠি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আমরা আগে দেখেছি বিএনপি কংগ্রেসম্যানের ভুয়া চিঠি প্রকাশ করেছে। আসলে চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কংগ্রেসম্যানদের দুই-চারজন চিঠি দিতেই পারেন। সে বিষয়ে শুধু বাংলাদেশেই খবর হয়, পৃথিবীর অন্য কোনো দেশে খবর হয় না। আমাদের দেশের সাংবাদিকরা এগুলো ছাপান এবং এ বিষয়ে কথা বলেন। এগুলো গুরুত্বহীন আমাদের কাছে।

ড. হাছান আরও বলেন, আপনারা জানেন গতকাল বিএনপি চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ করেছে। এই সমাবেশ করে তারা তরুণদের কী শিক্ষা দিতে চাচ্ছে, সেটিই বিএনপি নেতাদের কাছে আমার প্রশ্ন। তারা সমাবেশে যাওয়ার সময় ২০টির বেশি ম্যুরাল ভেঙে দেয়। জামালখান এলাকায় দেওয়ালে অত্যন্ত দৃষ্টিনন্দন, আমাদের ব্রিটিশবিরোধী আন্দোলনসহ স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছেন যারা, তাদের ম্যুরালগুলো ছিল। এ থেকেই বোঝা যায়, তারা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে চায়।
তিনি বলেন, ‘বিএনপি তাহলে তরুণদের এই শিক্ষা দিচ্ছে যে, আমাদের ইতিহাস ঐতিহ্য ধ্বংস করা। তারা বঙ্গবন্ধুর ম্যুরালও ভাঙচুর করেছে। তাহলে এটিই ধরে নিতে হয়, বিএনপি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি কোনোটিই মানে না।’ চট্টগ্রামের এ ঘটনায় সরকার কী পদক্ষেপ নেবে, জানতে চাইলে তিনি বলেন, ‘এরই মধ্যে মামলা হয়েছে। সরকার বদ্ধপরিকর। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বিজনেস বাংলাদেশ/ dh

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে : তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩