বিজনেস বাংলাদেশ/ বিএইচ
নির্বাচন কমিশনের সার্ভার থেকে কোনো তথ্য ফাঁস হয়নি বলে দাবি করেছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর।
রবিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
হুমায়ুন কবীর বলেন, নির্বাচন কমিশনের সার্ভার থেকে আমাদের কোনো তথ্য ফাঁস হয়নি। তবে আমরা ১৭১টি পার্টনারের সহযোগিতায় কাজ করি।
এদের মাধ্যমে তথ্য ফাঁস হচ্ছে কি না খতিয়ে দেখা হবে।
সহযোগী পার্টনারের মধ্য থেকে কারো মাধ্যমে তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়া গেলে তার কাছ থেকে সার্ভিস বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।




















