০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

সারা দেশে শান্তি-উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি ঘোষণা আ. লীগের

ক্ষমতাসীন আওয়ামী লীগ সারা দেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে । আগামী ১৮ জুলাই মঙ্গলবার রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট এবং ১৯ জুলাই বুধবার রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অন্তর্গত সব জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

সারা দেশে শান্তি-উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি ঘোষণা আ. লীগের

প্রকাশিত : ১২:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩