১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার নিরপেক্ষ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সহিংসতার ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে জবাবদিহিতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে। গতকাল সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান।

ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ প্রসঙ্গে একজন সাংবাদিক গত সপ্তাহে রাজনৈতিক বিক্ষোভ ও সহিংসতার কথা তুলে ধরেন।

তিনি জানতে চান, বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কী পদক্ষেপ নেবে? জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, গত সপ্তাহান্তে বাংলাদেশে রাজনৈতিক বিক্ষোভকে ঘিরে ভয় দেখানো এবং রাজনৈতিক সহিংসতার খবর নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার খবরগুলো পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীদেরকে জবাবদিহি করাতে উৎসাহিত করি।
ম্যাথু মিলার বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণকে শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়ার এবং তাদের উদ্বেগ প্রকাশ করার জন্য একটি নিরাপদ পরিবেশ সৃষ্টির আহ্বান জানাই। আমরা সব পক্ষকে মৌলিক স্বাধীনতা ও আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি এবং ভয় দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানাই।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার নিরপেক্ষ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১২:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩