০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

প্রেসিডেন্ট রামাফোসার নৈশভোজে শেখ হাসিনার সঙ্গে মোদির কুশল বিনিময়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • 98

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে জোহানেসবার্গে ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (২৪ আগস্ট) রাতে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ারম্যান রামাফোসা।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েক গজ দূরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার কাছে হেঁটে গিয়ে কুশল বিনিময় করেন এবং তারা কিছুক্ষণ পরস্পরের খোঁজ খবর নেন।’

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বুধবার রাতে জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেট, মিড্রান্ডে তার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন।

নৈশভোজে শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ অন্যান্য কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণের সাথে কুশল বিনিময় করেন।

আব্দুল মোমেন বলেন, ‘খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়েছে।’ সূত্র: বাসস।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

প্রেসিডেন্ট রামাফোসার নৈশভোজে শেখ হাসিনার সঙ্গে মোদির কুশল বিনিময়

প্রকাশিত : ০৩:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩