০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতির উন্নতি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ ফাইল ছবি

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার শরীরে আর জ্বর নেই। কাশিও কমে এসেছে। শারীরিক যে পরিস্থিতি নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরে গিয়েছিলেন তার চেয়ে অনেক ভাল আছেন।

এ তথ্য জানিয়েছেন সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থানরত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।

রবিবার সন্ধ্যায় টেলিফোনে বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভাল। উনি সুস্থ আছেন। ঢাকা থেকে সিঙ্গাপুরে রওয়ানা হওয়ার সময় তার শরীরে বেশ জ্বর ও কাশি ছিল। তবে এখন আর জ্বর নেই। কিন্তু হালকা কাশি আছে। চিকিৎসকরা জানিয়েছেন দু-একদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে গতকাল শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন ওবায়দুল কাদের।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ০৮:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩