০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আগামী ৭ অক্টোবর ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের আগাম পর্যবেক্ষক দল

বাংলাদেশের আগামী নির্বাচন পর্যবেক্ষণ করবে কিনা তা খতিয়ে দেখতে আগামী ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের আগাম পর্যবেক্ষক দল ঢাকা আসবে বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শীলার।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তিনি এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, প্রতিনিধি দলটি ৭-১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এতে ছয়জনের প্রতিনিধি দল থাকবে।

সফরে প্রতিনিধি দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারী সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব গোষ্ঠীসহ সুশীল সমাজ সংস্থা, বাংলাদেশ ও আন্তর্জাতিক মিডিয়া সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনের সঙ্গে সাক্ষাত করবেন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আগামী ৭ অক্টোবর ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের আগাম পর্যবেক্ষক দল

প্রকাশিত : ০৫:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩