০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ হাজার ১২৩ জন আক্রান্ত হয়েছেন। যা চলতি বছরে আক্রান্তের হিসেবে একদিনে সর্বোচ্চ। পাশাপাশি ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যুবরণ করা ১৫ জনের মধ্যে রাজধানী ঢাকার ৫ জন এবং ১০ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৩ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩ হাজার ১২৩ জনের মধ্যে ঢাকায় ৭৭৪ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ৩৪৯ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮৮১ জনে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১০ হাজার ১৫৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ৩ হাজার ৫৮১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৬ হাজার ৫৭৫ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮২ হাজার ৭৮২ জন।

এর আগে, ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ওই বছর এডিস মশাবাহিত এই রোগে ২৮১ জনের মৃত্যু হয়।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ১৫

প্রকাশিত : ০৭:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩