খুব অল্প সময়ে আলোচনায় আসা আজকের ‘বিজনেস বাংলাদেশ নতুন কার্যালয়ে এলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিজনেস বাংলাদেশ ৭ম বর্ষে পদার্পণ ও নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বুধবার (২৭ সেপ্টেম্বর ) সন্ধ্যায় পত্রিকাটির কার্যালয়ে আসেন।
এ সময় ফিতা কেটে বিজনেস বাংলাদেশ নতুন কার্যালয় উদ্বোধন করেন তিনি।
বিশেষ এই মুহূর্তে আরো উপস্তিত ছিলেন ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ, বিজনেস বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বাবু সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
কেক কেটে প্রধান অতিথি কার্যালয় ঘুরে দেখেন।






















