০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ইসরায়েলে আবারও শত শত রকেট ছুড়েছে হামাস

গাজা উপত্যকা থেকে আবারও ইসরায়েলের দিকে শত শত রকেট ছুড়েছে হামাস। তবে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি ছিটমহলেও বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিক।

সংবাদদাতা জানান, মাত্র ১৫ মিনিটের মধ্যে একগুচ্ছ রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে।
এদিকে গত কয়েকদিনে গাজা ও দক্ষিণ লেবাননে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার

সংস্থার কর্মকর্তা আহমেদ বেঞ্চেমসি আল-জাজিরাকে জানিয়েছেন, ১০ ও ১১ অক্টোবর আকাশে ছোড়া সাদা ফসফরাসের ভিডিওগুলো যাচাই করতে সক্ষম হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রত্যক্ষদর্শীদের সাক্ষাত্কার নেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষজ্ঞ দিয়ে প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং ভিডিওগুলো বিশ্লেষণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

ইসরায়েলে আবারও শত শত রকেট ছুড়েছে হামাস

প্রকাশিত : ০৪:২৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩