০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বায়ু দূষণে শীর্ষে লাহোর , ঢাকা সপ্তম

বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। তবে দূষণ মাত্রার দিক থেকে তালিকায় ঢাকার অবস্থান সপ্তম। শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরেরর বায়ুর মানের স্কোর হচ্ছে ৩২৫ অর্থাৎ সেখানকার বায়ু আজ দুর্যোগপূর্ণ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর হচ্ছে ২১৫ অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।

সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই এবং শহরটির স্কোর হচ্ছে ১৬৪। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

দূষণের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম। রাজধানী ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৫৫ অর্থাৎ এখানকার বায়ু অস্বাস্থ্যকর ।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিসনেস বাংলাদেশ/এমএইচটি

জনপ্রিয়

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে: অধ্যাপক নাহরিন

বায়ু দূষণে শীর্ষে লাহোর , ঢাকা সপ্তম

প্রকাশিত : ১১:৪০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩