০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

একই দিনে আওয়ামী লীগ-বিএনপিকে সংলাপে ডাকল ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আগামী ৪ নভেম্বর তাদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে জানাতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩১ অক্টাবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিনে দুই ভাগে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। সরকারি এবং বিরোধী সব দলই মাঠে নিজেদের অবস্থানে অনড়। শর্ত দিয়ে সংলাপে বসতে চেয়েছিল বিএনপি।
আগেরবার ইসির ডাকে সংলাপে সাড়া দেয়নি বিএনপি। এবারও দলটিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

একই দিনে আওয়ামী লীগ-বিএনপিকে সংলাপে ডাকল ইসি

প্রকাশিত : ০৮:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩