০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে গেলেন সিইসি ও চার কমিশনার

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার সঙ্গে আছেন চার নির্বাচন কমিশনার।

বুধবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে যান তারা।

শপথ নেওয়ার পর প্রধান বিচারপতির সঙ্গে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানসহ কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করছেন। এরই অংশ হিসেবে এ সাক্ষাৎ বলে জানানো হয়েছে।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, শপথ নেওয়ার পর প্রধান বিচারপতির সঙ্গে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানসহ কর্মকর্তারা এভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন। ভবিষ্যতেও এমন সাক্ষাতের সময়সূচি রয়েছে।

বিসনেস বাংলাদেশ/এমএইচটি

জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে গেলেন সিইসি ও চার কমিশনার

প্রকাশিত : ০৪:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩