০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে দুই বাসে আগুন

রাজধানীর মতিঝিল ও গাবতলীতে ১০ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের তথ্য বলছে, মতিঝিলের নটর ডেম কলেজের সামনে শনিবার রাত ৮টা ২০ মিনিটে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অগ্নিনির্বাপণের কাজ করছে। এছাড়া গাবতলীর বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

রাজধানীতে দুই বাসে আগুন

প্রকাশিত : ০৯:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩