০৯:১১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

জানুয়ারির ফাইনালেও আওয়ামী লীগ বিজয়ী হবে : ওবায়দুল কাদের

আগামী জানুয়ারির ফাইনালেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আস্থা রাখুন বঙ্গবন্ধুর কন্যার প্রতি। শেখের বেটি শেখ হাসিনার প্রতি। আগামী জানুয়ারির ফাইনালেও বঙ্গবন্ধুর চেতনার, মুক্তিযুদ্ধের মূল্যবোধে আমরা বিজয়ী হবো। আবারও বিজয়ী হব। নিজেরা শক্তিমান হন, আমাদের ভয় পাওয়ার কিছু নেই।
আক্রমণ আসলে নেতাকর্মীদের পাল্টা আক্রমণের আহ্বান জানিয়ে কাদের বলেন, সকল অপশক্তি আমাদের সামনে ভেঙেচুরে ম্যাসাকার হয়ে যাবে। আপনার সাহস নিয়ে রাস্তায় দাঁড়াবেন। আক্রমণ করলে পাল্টা আক্রমণ। ছাড়া হবে না। অপশক্তিকে আমার ক্ষমা করবো না। শেখ হাসিনা জনগণের শক্তিতে বিশ্বাসী, কোনো অপশক্তি তাকে হঠাতে পারবেনা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

খুলনার আওয়ামী লীগের এই সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে খুলনা সফরে যান শেখ হাসিনা। সরকারপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বেলা পৌনে একটার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

জানুয়ারির ফাইনালেও আওয়ামী লীগ বিজয়ী হবে : ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৫:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩