১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় অ্যাম্বুলেন্স চালক নিহত

বৃহস্পতিবার ১৬ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় আব্দুল খালেক (৩২) নামে এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সকালে ঢাকামুখী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে সিলেটমুখী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। এসময় এতে কোন রোগী ছিল না। তবে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দসহ মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। তবে ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ব‍্যবসায়িক কাজে দুবাই গিয়ে আটকা পড়েছে অভিনেত্রী ‘’অপ্সরা’

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় অ্যাম্বুলেন্স চালক নিহত

প্রকাশিত : ০৪:৩৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩