১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

গাজীপুরে বাসে আগুন

গাজীপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সিটি করপোরেশনের উত্তর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে উত্তর সালনা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের সামনের অংশ পুড়ে গেছে তবে কেউ হতাহত হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, কারা এই বাসটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

“আমাদের মাদক বিক্রির টাকা সবার রক্তের সঙ্গে মিশে গেছে”-ভাইরাল ভিডিও ঘিরে কালীগঞ্জে তীব্র প্রতিক্রিয়া, মাদকবিরোধী আন্দোলনে যুবসমাজের জোরালো অবস্থান

গাজীপুরে বাসে আগুন

প্রকাশিত : ১২:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩