০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

আজ বায়ু দূষণে দ্বিতীয় ঢাকা

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বায়ুদূষণে বিশ্বে শীর্ষ অবস্থানে আছে ভারতের কলকাতা এবং তৃতীয় স্থানে ভারতের দিল্লি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরের মধ্যে আজ মঙ্গলবার (২ জানুয়ারি) তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার বিশ্বের ১০৯ শহরের মধ্যে বায়ুদূষণে দ্বিতীয় ছিল ঢাকা।

আজ ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ২৬৯ যা ‘খুবই অস্বাস্থ্যকর’।

অন্যদিকে আজ বায়ুদূষণে বিশ্বে শীর্ষ অবস্থানে আছে ভারতের কলকাতা। ভারতের এই শহরটির দূষণের মাত্রা ২৭২। এছাড়া তালিকার তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি, শহরটির স্কোর ২৫৫।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে আইকিউএয়ার।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ ও রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

আজ বায়ু দূষণে দ্বিতীয় ঢাকা

প্রকাশিত : ১২:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪