০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ভারতের ভিসা নিয়ে নতুন তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত ভিসা প্রক্রিয়া আরও সহজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, “২০২৩ সালে ১৬ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। ভিসা প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা করবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।”

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, “বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে কার্যকর ভূমিকা নেবে ভারত। দুই দেশের নিরাপত্তায় বিজিবি-বিএসএফ সম্পর্ক বাড়ানো হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হবে। এ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভারতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহযোগিতা অব্যাহত রাখতে কাজ করবে ভারত সরকার।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “সরকার কূটনৈতিকভাবে কোনো চাপে নেই। বরং বিএনপি বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়েছে।”

এদিকে প্রণয় ভার্মা বলেন, “অর্থনীতি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আগের থেকে অনেক উন্নত এবং ভালো হবে। উভয় দেশ তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতন। সম্পর্ক ভালো রাখা উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ। কীভাবে সম্পর্ক আরও উন্নত করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেছি।”

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ভারতের ভিসা নিয়ে নতুন তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪