১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

ইংল্যান্ড থেকে ফিরেই অনুশীলনে সাকিব

চোখের রেটিনার চিকিৎসা করাতে গেল ১৪ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পর সবকিছু পজিটিভ থাকার কথা রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক দুই দিন আগেই জানিয়েছিলেন। ডাক্তার দেখিয়ে গতকাল রাতেই দেশে ফিরেছেন সাকিব।

দেশে ফিরে আজ শুক্রবার রংপুরের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছে কোচের সাথে তাকে পরামর্শ করতে দেখা গেছে। এরপর নিজে বোলিং অনুশীলন করেছেন, দেখেছেন সতীর্থদের ব্যাটিংও।

বিশ্বকাপের মাঝপথেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন সাকিব। এরপর প্রায় দুই মাস তিনি মাঠের বাইরে ছিলেন। নতুন করে আবার খেলায় ফিরতে তিনি কতটা ব্যাকুল, সেটি তার সাম্প্রতিক অনুশীলনেই টের পাওয়া গেছে। তবুও বিপিএল শুরুর আগমুহূর্তে চোখের রেটিনার সমস্যা তার সেই আগ্রহে ব্যাঘাত ঘটিয়েছে। শঙ্কা ছিল বিপিএলের শুরু থেকেই তাকে পাওয়া নিয়ে। তবে প্রথম ম্যাচ থেকেই রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা জানিয়েছেন সাকিব।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে রংপুর রাইডার্স বিশ্বসেরা অলরাউন্ডারের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে সাকিবকে বলতে শোনা যায়, ‘সব ঠিক, ডাক্তারের চেক-আপ ডান (সম্পন্ন)। এখন ফ্লাইট ব্যাক করব। আশা করি কোনো সমস্যা হবে না, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। মূলত রেটিনার সমস্যা টাইগার অধিনায়কের। কখনও বাড়ে, আবার কখনও কমে। বিপিএল শুরুর আগে আবারও সেই সমস্যায় বাড়ায় গত রোববার রংপুর রাইডার্সের অনুশীলনে চশমা পরে নেমেছিলেন সাকিব।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

ইংল্যান্ড থেকে ফিরেই অনুশীলনে সাকিব

প্রকাশিত : ০২:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪