০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

বেনাপোলে দুই পিস স্বর্ণেরবার সহ যাত্রী আটক

যশোরের বেনাপোল ইমিগ্রেশন-কাস্টমসে যাত্রীর পায়ূপথে মিললো ২৩৩ গ্রাম ওজনের দুইপিস স্বর্ণেরবার। শুল্ক গোয়েন্দার সদস্যরা অভিযান চালিয়ে মেহেদী হাসান (২১) নামের স্বর্ণ পাচারকারীকে আটক করেছে।

আটক মেহেদী হাসান কুমিল্লা জেলার চানদিনা থানার জোয়াগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় সন্দেহজনকভাবে তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়,তারা গোপন সংবাদে জানতে পারে মেহেদী হাসান নামে একজন পাসপোর্ট যাত্রী স্বর্নের একটি চালান নিয়ে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস হয়ে ভারতে যাবে।এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদস্য রাসেদ আলী ও আফজাল হোসেনসহ একটি টিম সেখানে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে মেহেদী হাসান নামে একজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী তার পায়ূপথে ২টি স্বর্নেরবার আছে বলে স্বীকার করে। পরে মেহেদীর পায়ূপথ থেকে স্বর্ণেরবার দুটি উদ্ধার করা হয়। যার ওজন ২৩৩ গ্রাম এবং সিজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

বেনাপোল শুল্ক গোয়েন্দার সুপার কামাল হোসেন স্বর্ণেরবারসহ একজন পাসপোর্ট যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

বেনাপোলে দুই পিস স্বর্ণেরবার সহ যাত্রী আটক

প্রকাশিত : ০২:০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪