০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

আখাউড়া স্থল বন্দর পরিদর্শনে (জাইকা)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) একটি প্রতিনিধি দল।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ৬ সদস্যের প্রতিনিধি দলটি বন্দরের স্থাপনাগুলো ঘুরে দেখেন।
প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন তাকেশী শিমোমোরা।প্রতিনিধি দলটি আখাউড়া স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ও যাত্রী পারাপার কার্যক্রম পরিদর্শন করেন। মূলত বন্দরের কী কী অবাকাঠামোগত উন্নয়নে অর্থায়ন করা যায় সেটি যাচাইয়ের জন্যই জাইকার প্রতিনিধি দলের এ পরিদর্শন।
এসময় আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, আখাউড়া আন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া এবং আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

লালমনিরহাটে শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ফুটো হয়ে গেছে টিনের চাল

আখাউড়া স্থল বন্দর পরিদর্শনে (জাইকা)

প্রকাশিত : ০৬:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) একটি প্রতিনিধি দল।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ৬ সদস্যের প্রতিনিধি দলটি বন্দরের স্থাপনাগুলো ঘুরে দেখেন।
প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন তাকেশী শিমোমোরা।প্রতিনিধি দলটি আখাউড়া স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ও যাত্রী পারাপার কার্যক্রম পরিদর্শন করেন। মূলত বন্দরের কী কী অবাকাঠামোগত উন্নয়নে অর্থায়ন করা যায় সেটি যাচাইয়ের জন্যই জাইকার প্রতিনিধি দলের এ পরিদর্শন।
এসময় আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, আখাউড়া আন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া এবং আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/DS