০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

অটোরিকশা-পিকআপ সংঘর্ষে চারজন নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোড়াই-সখীপুর সড়কের টেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন মির্জাপুর উপজেলার ভাতগ্রাম গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ (৩০), নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল (২৫), গাইড়াবেতিল গ্রামের মঈনউদ্দিনের ছেলে লুৎফর রহমান (৪০) এবং তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩৫)। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা-পিকআপ সংঘর্ষে চারজন নিহত

প্রকাশিত : ০৭:০১:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪