১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

নওগাঁয় দাখিল পরীক্ষায় প্রক্সি: আটক-৫৯

নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে ৫৭ জন দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে বদলী পরিক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্রসচিবসহ ৫৯ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে আরবী সাহিত্য পরীক্ষা চলছিলো। এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন। পরে কেন্দ্রসচিব সহ ৫৯ জনকে আটক করেন তিনি। তার মধ্যে ৪৪ জন মেয়ে শিক্ষার্থী বলে জানা গেছে।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করেছেন।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানিয়েছেন, ৫৯ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এদের প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। ছবিসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যাচাই শেষে প্রকৃত ভুয়া শিক্ষার্থীর সংখ্যা জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/DS

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার আরও একজন

নওগাঁয় দাখিল পরীক্ষায় প্রক্সি: আটক-৫৯

প্রকাশিত : ০২:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪