সারা দেশের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে অভিযান পরিচালনা শুরু করেছে । এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলায় স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে সিভিল সার্জন ডাঃ রামপদ রায় নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরাগ সাহাকে সঙ্গে নিয়ে ভাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর উপজেলার
সিরাজগঞ্জ পলি ক্লিনিক এন্ড নিউ শমরিতা ডায়াগনষ্টিক সেন্টার কে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড ধার্য করেন।
হরমোন টেষ্ট না থাকার কারণে অন্য প্রতিষ্ঠান দি ল্যাব ও হেল্থ এইড থেকে টেষ্ট করায় মরডান ডায়াগনষ্টি সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবং সর্বশেষে সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে হাসপাতালের ১০ বেড অনুমোদন নেওয়া থাকলেও ১৭ কেভিন চালু আছে। এ সময় এই হাসপাতালে নানা অনিয়ম পরিলক্ষিত হয়, এ হাসপাতালের নেই ডায়াগনষ্টি সেন্টার , নেই পর্যাপ্ত নিয়োগ প্রাপ্ত ডাক্তার ও নার্স। এর ই ধারাবাহিকতায় ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১মাসের কারাদণ্ড দেওয়ার ধায করা হয়।
অভিযান পরিচালনা শেষ জেলা সিভিল সার্জন ডাঃ রামপদ রায় জানান, আজ আমরা এই প্রতিষ্ঠান গুলোতে নানা অনিয়ম পাই, এদের সংশোধনের জন্য প্রাথমিকভাবে তিন প্রতিষ্ঠান কে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১ মাসের সময় দেওয়া হলো। এরপর যদি সংশোধন না হয় এদের বন্ধ করে দেওয়া হবে। তিনি আরও জানান, জেলার স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে আমার এই অভিযান অব্যাহত রাখব।



















