০২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

পাবনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

পাবনায় মাদক মামলায় জনি শেখ (২৮) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রবিবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ রায় দেন পাবনা বিশেষ জজ আদালতের সিনিয়র জেলা জজ আহসান তারেক। এছাড়া আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে একবছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন প্রাপ্ত আসামি হলেন, পাবনা সদর উপজেলার গাছপাড়ার আ: বারেকের ছেলে জনি শেখ (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর সকালে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব ১২ এর সমন্বিত অভিযানে পাবনা সদর উপজেলার গাছপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১শ বোতল ফেন্সিফিলসহ জনি শেখকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শক বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। যার মামলা নং – দায়রা ১১২/১৮। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় দেয় আদালত। পরে তাকে কোর্ট কারাগারে স্থানান্তর করা হয়।

এ মামলার আসামি পক্ষে আইনজীবী ছিলেন আতিকুল ইসলাম সাগর ও রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক।

রায় সম্পর্কে আসামি পক্ষের আইনজীবী আতিকুল ইসলাম সাগর জানান, লঘু পাপে গুরুদণ্ড দেয়া হয়েছে। এ রায় যথাযথ হয়নি। আসামির পক্ষে আপিল করা হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক জানান, মাদক একটি সামাজিক ব্যধি। এটি নির্মুল নাহলে দেশ ও সমাজে অপরাধ কমানো সম্ভব নয়। মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের কঠোর শাস্তি হওয়া উচিত। তাই আমি মনে করি আসামির সঠিক বিচার হয়েছে। এধরণের শাস্তি অব্যাহত থাকলে সমাজে মাদক সংশ্লিষ্ট অপরাধ কমবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

রাজধানীতে ভোটের দিনে সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন স্পেশাল ইউনিট

পাবনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত : ০২:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪