১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সিএনজি স্টেশন বিকেল ৫টা-রাত ১০টা পর্যন্ত বন্ধ

রমজান মাস উপলক্ষে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পাঁচ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১২ মার্চ) রাতে মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্পচাপ নিরসনের লক্ষ্যে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিকেল ৫টা হতে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ মোট পাঁচ ঘণ্টা পর্যন্ত বন্ধ রাখা হবে।

আগে সিএনজি স্টেশন বন্ধের সময়কাল ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ থেকে ১৮ এপ্রিল সিএনজি স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং ১৯ এপ্রিল থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

সিএনজি স্টেশন বিকেল ৫টা-রাত ১০টা পর্যন্ত বন্ধ

প্রকাশিত : ০৮:৪৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪