চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আগুন লেগে দিলীপ কুমার দাস (৫৫) ও অনিল কুমার দাস (৬০) নামের দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় পুড়ে গেছে অনিল কুমারের ৪ টি ছাগল।
মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের সমিতি পুকুরপাড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘরেই কেউ না থাকায় আগুনের সুত্রপাতের বিষয়ে জানেন না কেউ।
প্রত্যক্ষদর্শী রয়েল নামের এক যুবক জানান, হঠাৎ আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরবর্তী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কিন্তু ততক্ষণে সব পুড়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন বলেন, যাদের ঘর পুড়ে গেছে তারা খুবই হতদরিদ্র। বিত্তবানদের তাদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ করেছি এবং পরিষদ থেকেও সহযোগিতার ব্যবস্থা করা হবে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়। ২টি ইউনিট ৪৫ মিনিটের প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিন উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় একটি চায়ের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজনেস বাংলাদেশ/একে




















