মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে রাজৈর থানার পুলিশ। এই ঘটনায় বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপারের কার্যালয়ে।
সংবাদ সম্মেলনে মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, মঙ্গলবার দুপুরে রাজৈর থানার টেকেরহাট বন্দর থেকে কাজল ভুইয়া নামে এক ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তুলে মারধর করে। এরপর তার স্বজনদের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। দিনদুপুরে জনাকীর্ণ এলাকায় এই অপহণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঘটনাটি রাজৈর থানা পুলিশকে অবগত করে। পুলিশ তৎক্ষনাত অভিযান চালিয়ে অপহরণের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতেই রাজৈর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় গ্রেফতা দেখিয়ে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে। পুলিশ সুপার আরও জানান, অপহরণকারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান,রাজৈরে এ এস পি (সার্কেল) রব্বানী,রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার প্রমূখ।
০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
ডিবি পরিচয়ে অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপন, গ্রেফতার ৬ জন
-
টুটুল বিশ্বাস, রাজৈর প্রতিনিধি, - প্রকাশিত : ০৬:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- 199
ট্যাগ :
জনপ্রিয়





















