” বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” এই পতিপাদ্যকে নিয়ে নাটোরের গুরুদাসপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সরকারি ও বেসরকারিভাবে পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশসহ বিভিন্ন দপ্তর, সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরস্থ এবং মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে কেক কাটা উৎসব পালন করা হয়, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলাল শেখ , মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: উজ্বল হোসেন , উপজেলা প্রকল্প কর্মকর্ত আব্দুল হান্নান, সমাজ সেবা অফিসার শফিকুল ইসলাম, বিএডিসি সহকারী প্রকৌশলী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো” শহিদুল ইসলাম, কর্মকর্তা হারুনর রশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেনসহ সকল সরকারী বে সরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।




















