০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বান্ধবীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার সমকামী পররাষ্ট্রমন্ত্রী

সাত বছরের ছোট দীর্ঘদিনের বান্ধবী সোফি অ্যালোয়াশেকে বিয়ে করেছেন অস্ট্রেলিয়ার প্রথম সমকামী নারী সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং (৫৫)।

শনিবার (১৬ মার্চ) দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডের একটি ওয়াইনারিতে বিয়ে করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের পোশাকে এবং ফুলের তোড়া হাতে তার এবং সোফির একটি ছবি পোস্ট করে ওং লেখেন, “আমরা আনন্দিত যে আমাদের পরিবার এবং বন্ধুরা আমাদের সঙ্গে এ বিশেষ দিনটি ভাগ করে নিতে পেরেছে।”

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, “প্রায় দুই দশক ধরে একসঙ্গে রয়েছেন পেনি এবং সোফি। ওং সেনেটে দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন। সোফি ও পেনির দুই মেয়ে আছে। তারা হলো, অ্যালকজান্দ্রা (১১) এবং হানা (৮)। আইভিএফ পদ্ধতির মাধ্যমে দুই কন্যার জন্ম হয়।

ওং হলেন প্রথম এশীয় বংশোদ্ভূত ব্যক্তি যিনি অস্ট্রেলিয়ান মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত হয়েছেন।

এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় সমকামী বিয়ে বৈধ করা হয়।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

হরিণাকুণ্ডুতে ধসে পড়া সড়ক এখন মরণফাঁদ, দুই বছরেও হয়নি সংস্কার

বান্ধবীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার সমকামী পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪