০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ঢাবি শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আঠারো’ এর উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি

দেশ ও মানুষের সেবা করার লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী দ্বারা প্রতিষ্ঠিত হওয়া একটি স্বেচ্ছাসেবামূলক সমাজসেবা সংগঠন ‘আঠারো’। দেশ ও মানুষের সেবা করাই এ সংগঠনের মূখ্য উদ্দেশ্য।

এরই ধারাবাহিকতায় এ বছর রমজান মাসে কিছু খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সংগঠনটি। বিগত বছর রমজান মাসে ৩০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হলেও এ বছর এ সংখ্যাটি বৃদ্ধি পেয়ে ৬০ জনে দাঁড়িয়েছে।

এছাড়াও ২০২৩ সালে বিশ্ব রক্তদাতা দিবসে এ সংগঠন থেকে রক্তপ্রদান কর্মসূচিও পালন করা হয়।

সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা শাকিল আহমেদ তুরাগ বলেন, “নিজে ভালোভাবে বাঁচার মাঝেই প্রকৃত সুখ নেই। নিজে ভালোভাবে বাঁচবো, আশেপাশের মানুষদেরও ভালোভাবে নিয়ে বাঁচবো। কিন্তু সবসময় উন্নয়নমূলক কাজ একার পক্ষে করা সম্ভব হয় না। এজন্যই মূলত ‘আঠারো’ প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে আমরা নিজেরাও সুন্দরভাবে বাঁচতে পারবো এবং আশেপাশের মানুষের মুখেও হাসি ফুটাতে পারবো। ”

ইফতার বিতরণ কর্মসূচি নিয়ে সংগঠনের আরেক সহ-প্রতিষ্ঠাতা শামসুল হক শাফিম বলেন,”সামাজিক দায়িত্ববোধ থেকে আমাদের ক্ষুদ্র বা বড় ধরনের প্রয়াস হচ্ছে অসহায় মানুষের জীবনমান কিছুটা হলেও উন্নত করা। এরই ধারাবাহিকতায় আমরা ৬০ জন খেটে খাওয়া, দিন-মজুর ভাইকে ইফতার বিতরণ করেছি, এ ছাড়াও এ সংগঠনে নানা রকমের কর্মসূচি চলমান থাকবে ইনশাল্লাহ। আমাদের বিশ্বাস, ক্ষুদ্র পরিসরে কাজ শুরু করলেও আমরা একদিন দেশ ও জাতির জন্য ভালো কিছু উপহার দিতে পারবো।”

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

ঢাবি শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আঠারো’ এর উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি

প্রকাশিত : ০৯:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪