০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

পাবনায় র‍্যাবের অভিযান, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

পাবনার ঈশ্বরদীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ৮ সদস্যকে আটক করেছে র‍্যাব। শনিবার (২৩ মার্চ) দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইলফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলো, ঈশ্বরদী পৌরসভার কাচারীপাড়া এলাকার শাকিল রহমানের ছেলে জোবায়ের রহমান (১৭), আমবাগান এলাকার আব্দুর রহিমের ছেলে রোহান হোসেন (২১), একই এলাকার জাবেদ আলির ছেলে আল আমিন (১৭), মৃত লিটন হোসেনের ছেলে বাপ্পী হোসেন (১৬), আনিসুর রহমানের ছেলে রাকিব হোসেন (১৭), শহরের কদমতলা এলাকার জাহাঙ্গির হোসেনের ছেলে শিহাব হোসেন (১৬), মুরাদ হোসেনের ছেলে মেহেরাব হোসেন (১৭) ও পূর্ব ট্যাংকি ঈদগাহ রোড এলাকার হাসান আলির ছেলে তাহসিন আলী (১৭)।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান রোববার (২৪ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অপকর্ম চালিয়ে আসছিল। রাস্তাঘাটে ও শহরের বিভিন্ন গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল তারা।

স্থানীয়দের অভিযোগে ঈশ্বরদী স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

পাবনায় র‍্যাবের অভিযান, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

প্রকাশিত : ০৩:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪