চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও মাদক সেবনসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র্যাব। শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী শহরের রেলওয়ে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রবিবার (২৪ মার্চ) সকালে এক প্রেস রিলিজে এ তথ্য জানান র্যাব ১২।
আটককৃতরা হলো, ঈশ্বরদীর কাচারি পাড়ার শাকিল রহমানের ছেলে যোবায়ের রহমান (১৭), আম বাগান এলাকার আব্দুর রহিমের ছেলে মো. রোহান (২১), আম বাগান এলাকার মোহাম্মদ জাবেদ আলীর ছেলে আল আমিন (১৭), আমবাগান এলাকার মৃত লিটন প্রামাণিকের ছেলে মোহাম্মদ বাপ্পি (১৬), একই এলাকার মোহাম্মদ আনিস শেখের ছেলে মো. রাকিব (১৭), কদমতলা গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ শিহাব (১৬), মো. মুরাদ হোসেনের ছেলে মেহেরাব হোসেন( ১৭),পূর্ব টেংরির মো. হাসান আলীর ছেলে মো. তাহসিন( ১৭)।
প্রেস রিলিজে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস রিলিজে বলা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















