০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বন্যহাতি তাড়াতে গিয়ে যুবক নিহত

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে বন্যহাতি তাড়াতে গিয়ে উল্টো বন্যহাতির তাড়া খেয়ে উসমান আলী (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৯ মার্চ শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও গারো পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত উসমান আলী ওই গ্রামের জামাল উদ্দিনের ছেল।

প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে,শুক্রবার মধ্যরাতে একদল বন্যহাতি সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও পাহাড়ি এলাকায় বোরো ধানের ক্ষেত খেতে আসে। স্থানীয় কৃষকরা তাদের ফসল বাঁচাতে বন্যহাতি তাড়া দেয়। হাতি তাড়ানোর একপর্যায়ে বন্যহাতির দল পাল্টা তাড়া করলে উসমান আলীসহ অন্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় পা পিছলে ক্ষেতের আইলে পড়ে গেলে পাশে থাকা বৈদ্যুতিক জেনারেটরের খোলা তারে জড়িয়ে পড়েন উসমান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানান, মাত্র আড়াই মাস আগে উসমান বিয়ে করেছেন। হতদরিদ্র উসমান ও তার পরিবারবর্গ নাকুগাঁও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান,পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

বন্যহাতি তাড়াতে গিয়ে যুবক নিহত

প্রকাশিত : ০৫:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪