০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঈদ ‘আনন্দমেলা’য় রুনা লায়লা

বিটিভির ঈদ আনন্দমেলায় প্রথমবারের মতো আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এবারের আয়োজনটি সঞ্চালনা করবেন নায়িকা নুসরাত ফারিয়া।

এতে রুনা লায়লার সঙ্গে ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ গানে কণ্ঠ মেলাবেন এ প্রজন্মের চার শিল্পী ইমরান, কণা, ঝিলিক ও সাব্বির। গানটি লিখেছেন আনজির লিটন ও সুর করেছেন আশরাফ বাবু।

এছাড়া এই অনুষ্ঠানে শত বাউলের অংশগ্রহণে থাকছে তিনটি গানের কোলাজ। রয়েছে ইসলাম বাউলের কণ্ঠে পালাগান। পুতুল নাচ ও জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ক্লাসিক নৃত্য পরিবেশনা, যেখানে ৭ জন নৃত্যগুরুর সঙ্গে নাচবেন তাদের দুইজন করে শিষ্য।

এ সময়ের জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তানজিন তিশা ও রোশান।

আরও থাকছে বিভিন্ন ব্যান্ডের সিনিয়র শিল্পীদের পরিবেশনায় ব্যান্ড সংগীত। এছাড়াও নাট্যাংশে অংশ নেবেন নাটকের খ্যাতিমান শিল্পীরা।

আনজির লিটনের গ্রন্থনায়, মনিরুল হাসান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

বিজনেস বাংলাদেশ/BH

জনপ্রিয়

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

ঈদ ‘আনন্দমেলা’য় রুনা লায়লা

প্রকাশিত : ০৮:০০:০২ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪